Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৩, ৬ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে অপরাধের হার বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ তৈরি করছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে দেবিদ্বার উপজেলা মিলনায়তনে চান্দিনা সড়ক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ এমন পরিস্থিতি দেখতে চায় না। সরকারকে দ্রুত ও কার্যকরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, দেশে অপরাধ প্রবণতা ক্রমাগত বাড়ছে এবং এটি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও মন্তব্য করেন এ সংসদ সদস্য। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চলছে। এটি প্রতিহত করতে হবে। বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি—এ বার্তাটি বিশ্ববাসীর সামনে তুলে ধরা জরুরি।

দেশে চলমান জ্বালানি সংকটের কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতিকে দায়ী করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার পরিবর্তনের পর পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এ সুযোগে একটি সিন্ডিকেটও সক্রিয় হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনও মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।

এর আগে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চান্দিনা সড়ক উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন গোলাম মোস্তফা।

সভায় আরও উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি
যশোরে ৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না: শিক্ষামন্ত্রী
এই দামি বালিশ জাদুঘরে রাখা উচিত: প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
মার্কিন চুক্তি অন্য দেশের সঙ্গে তুলনা করে দেখুন: পররাষ্ট্রমন্ত্রী
‘এনসিপি বসন্ত’ চলমান
বিদ্যুতের দাম বাড়তে পারে ১৭-২১ শতাংশ
আমি হারিনি, পদত্যাগও করবো না: মমতা
নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ
এক ইঞ্চি মাটিও ছাড়বো না: শুভেন্দুকে নাজিম উদ্দীন আলম
চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী উগ্রবাদী বিজেপির সহিংসতা
শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ
বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, প্রবাসী পরিবারের আর্তনাদ