Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ৭ জানুয়ারি ২০২৫

পর্তুগিজ তরুণীর সাইকেলে বাংলাদেশে ভ্রমন

পর্তুগিজ তরুণীর সাইকেলে বাংলাদেশে ভ্রমন
ছবি: সংগৃহীত

পর্তুগিজ তরুণী মারা মারকজ। সাইকেল চালিয়ে বিশ্বের বিভিন্ন মহাদেশ ঘুরে বাংলাদেশে পৌঁছেছেন। তিনি ১০ মাস আগে পর্তুগাল থেকে যাত্রা শুরু করে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশে, ইউরোপ, তুরস্ক, জর্জিয়া, আর্মেনিয়া, ইরান, পাকিস্তান, ভারত, এবং শেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন। তিনি বর্তমানে ফরিদপুরের মল্লিকপুর দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন।

মারা মারকজ একজন চিত্রশিল্পী। সাইকেল চালানোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, জীবনযাত্রা এবং সংস্কৃতি জানতে চান। তার লক্ষ্য হলো সাইকেল চালিয়ে গোটা বিশ্ব ঘুরে দেখার পাশাপাশি গিনেস বুক অব ওয়ার্ল্ডে নিজের নাম ওঠানো। ৩৫ কিমি প্রতি ঘণ্টায় দ্রুত গতিতে চলতে থাকা মারকজ তার সাইকেলে প্রয়োজনীয় জিনিসপত্র, জামাকাপড়, তাঁবু ও শুকনো খাবার রাখেন। তিনি ঢাকায় পৌঁছানোর পর নেপাল, চায়না হয়ে পূর্ব এশিয়া এবং শেষে অস্ট্রেলিয়া মহাদেশে যেতে চান।

মারা মারকজ তার যাত্রাপথে বাংলাদেশের মানুষের আতিথিয়েতার প্রশংসা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুব ভালো এবং আন্তরিক। তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে আপ্যায়ন করতে চেয়েছে। সাইকেল চালিয়ে দক্ষিণ আমেরিকার পেরুতে একটি দুর্ঘটনায় আহত হওয়ার পরও তিনি সাহসিকতার সঙ্গে তার যাত্রা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে সাইকেল চালাতে কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও তিনি নিরাপদে চলছেন। 

বাংলাদেশের বায়ুদূষণ নিয়ে তিনি মন্তব্য করেছেন, এ দেশের বাতাস দূষিত, তাই আমি মাস্ক ব্যবহার করি। পদ্মা সেতুতে সাইকেল চালানো নিষিদ্ধ থাকায় তিনি ফেরি পারাপার হয়ে ঢাকা যেতে চান। বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ১০ মাস আগে বের হলেও, মারা মারকজ আরও এক বছর পরে পর্তুগালে ফিরে যেতে চান।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮