Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৭, ২০ আগস্ট ২০২৫

শিক্ষককে ছুরিকাঘাত করল ছাত্রী, রাজশাহীতে চাঞ্চল্য

শিক্ষককে ছুরিকাঘাত করল ছাত্রী, রাজশাহীতে চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রকাশ্যে একজন শিক্ষককে ছুরিকাঘাত করেছে দশম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরের সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এতে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক মারুফ কারখী (৩৪) আহত হন। 

ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এর ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

শিক্ষক মারুফ কারখীর ঘাড় ও হাতে জখম হয়। দ্রুত তাকে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে তিনটি সেলাই দেয়া হয়। পরে চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রী (১৬) অতীতে ওই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তবে ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ ২০২৩ সালে তাকে টিসি দেয়া হয়। বর্তমানে সে শহরের অন্য একটি স্কুলে দশম শ্রেণিতে অধ্যয়নরত। ধারণা করা হচ্ছে, টিসি দেয়ার ক্ষোভ থেকেই এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষ বর্ণনায় জানা যায়, দুপুরে স্কুল ছুটি হলে শিক্ষক মারুফ কারখী স্কুটি নিয়ে বাসায় ফিরছিলেন। তখন রাস্তায় অপেক্ষমাণ ওই ছাত্রী হঠাৎ ‘হেল্প, হেল্প’ বলে ডাকতে থাকে। শিক্ষক কাছে এগিয়ে যেতেই মেয়েটি আচমকা তার গলা লক্ষ্য করে ছুরি চালায়। আত্মরক্ষার চেষ্টায় শিক্ষক হাত বাড়ালে তার হাত ও ঘাড়ে আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত ছাত্রীটিকে আটক করে।

পরে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকের উপস্থিতিতে ওই ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যদিও ঘটনার পরও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, স্কুলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আসেনি।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রীটি ছুরিকাঘাতের পর অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। এ নিয়ে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কথা বলতে রাজি হননি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব