Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫০, ৬ মে ২০২৬

আপডেট: ০২:৫১, ৬ মে ২০২৬

মাদকবিরোধী তথ্য সংগ্রহে গিয়ে সন্ত্রাসীদের কবলে

নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার

নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের দেওভোগ-মাসদাইর এলাকার বোয়ালিয়া খাল সংলগ্ন লিচুবাগ এলাকায় মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‍্যাব-১১)-এর তিন সদস্য। চাপাতি ও রামদা নিয়ে অতর্কিত হামলায় তারা গুরুতর আহত হন।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া খাল এলাকা দীর্ঘদিন ধরে মাদক কারবার, কিশোর গ্যাং ও ছিনতাইয়ের কেন্দ্র হিসেবে পরিচিত। ওই দিন সাদা পোশাকে র‍্যাব-১১-এর একটি গোয়েন্দা দল মাদক কারবারিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এলাকায় প্রবেশ করে।

কিছুক্ষণের মধ্যেই ৮–১০ জনের একটি সন্ত্রাসী দল চাপাতি ও রামদা নিয়ে র‍্যাব সদস্যদের ঘিরে ফেলে অতর্কিত হামলা চালায়। এতে তিনজন সদস্য মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

আহতরা হলেন র‍্যাব সদস্য নজিবুল, মাহি ও ইব্রাহিম। তাদের স্থানীয়ভাবে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়। পরে নজিবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. জহিরুল ইসলাম জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে এবং একজনের অবস্থা গুরুতর।

র‍্যাব ও পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে বুইট্টা মাসুদের সহযোগীরা এ হামলায় জড়িত থাকতে পারে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে অস্ত্র হাতে হামলায় অংশ নিতে দেখা গেছে বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলাকারীদের গ্রেফতারে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেলএইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। র‍্যাবের ওপর হামলা করে কেউ পার পাবে না।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বোয়ালিয়া খাল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চললেও তা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। সন্ধ্যার পর সাধারণ মানুষ ওই এলাকায় চলাচল এড়িয়ে চলেন বলেও জানান তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
গ্রেফতারের নির্দেশেও থামছে না পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতা
নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি