Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩, ১৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:০৪, ১৭ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তিকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা নতুন মোড় নিচ্ছে। চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যেতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাস সফরে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি ইরানের সঙ্গে চুক্তি ইসলামাবাদে স্বাক্ষরিত হয়, তাহলে সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এখন আগের যেকোনও সময়ের তুলনায় বেশি। তার ভাষায়, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।

এর আগে গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে পাকিস্তানের ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে সে বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি আসেনি বলে জানা গেছে।

হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে এবং সেটিও পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে। ফলে ইসলামাবাদ এখন এ গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রক্রিয়ার সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য এ চুক্তি শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: এএফপি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যশোরের পশুহাটে দরপত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা
কর্ণফুলীতে মোবাইল কোর্ট, ১১ নৌযানে জরিমানা
প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ
১২ কেজি এলপিজি এখন ১৯৪০ টাকা
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা
বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি হুথিদের
হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই হামলা: আইআরজিসি
কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা
ঢাবিতে ম্রো সম্প্রদায়ের প্রথম নারী শিক্ষার্থী য়াপাও
এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে
চিংড়ি রান্নায় নাচে মাতলেন পরীমনি
ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমলা হ্যারিস
শুধু দাম নয়, তেলের সরবরাহও বাড়ছে আজ থেকে
মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরান জয়ী হয়েছে: ইরানি স্পিকার
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে
আর্জেন্টিনা-পাকিস্তান প্রীতি ম্যাচের সম্ভাবনা
অভাবী পেশায় বৈধতা নিয়েও দ্বিধা, বিতর্কে ফ্রান্সের নীতি
ডিবির ওসি আরিফের পৈশাচিকতা!