Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৯, ৬ মে ২০২৬

আপডেট: ১৩:০৯, ৬ মে ২০২৬

ফক্স স্পোর্টসে অবিশ্বাস্য চাকরির অফার

বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!

বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
ছবি: সংগৃহীত

ফুটবলপ্রেমীদের জন্য অবিশ্বাস্য এক চাকরির সুযোগ নিয়ে এসেছে ফক্স স্পোর্টস। ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশ্বের জনপ্রিয় চাকরি প্ল্যাটফর্ম Indeed-এর সঙ্গে যৌথভাবে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ নামে বিশেষ একটি পদের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই চাকরিতে নির্বাচিত ব্যক্তি পাবেন ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার সমান। আর তার মূল দায়িত্ব হবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা। ২০২৬ বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, নির্বাচিত ব্যক্তিকে ম্যাচগুলো দেখতে হবে টাইমস স্কয়ারে তৈরি বিশেষ কাচঘেরা গ্লাস কিউব থেকে। ফক্সের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ান’-এ বসেই তিনি পুরো টুর্নামেন্ট উপভোগ করবেন। আয়োজকরা এ সেটআপের নাম দিয়েছে ‘ড্রিম ভিউয়িং স্পেস’।

রবার্ট গটলিব বলেন, এ বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। তাই আমরা এমন একজন ভক্ত খুঁজছি, যিনি প্রতিটি গল্প, প্রতিটি দেশ এবং প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উদযাপন করবেন।

শুধু ম্যাচ দেখা নয়, নির্বাচিত ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় থাকতে হবে। বিশ্বকাপ ঘিরে বিভিন্ন ওয়াচ পার্টি, ফ্যান এনগেজমেন্ট কনটেন্ট এবং লাইভ অভিজ্ঞতা শেয়ার করে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে হবে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে।

জেমস হোয়াইটমোর বলেন, মানুষকে দ্রুত চাকরি খুঁজে দিতে এবং নিয়োগদাতাদের উপযুক্ত কর্মী পেতে সহায়তা করাই আমাদের কাজ। ফক্স স্পোর্টসের সঙ্গে এ অংশীদারিত্ব সে লক্ষ্যকে নতুন মাত্রা দিয়েছে।

এ পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের নিজেদের ইনডিড প্রোফাইল তৈরি বা হালনাগাদ করতে হবে। পাশাপাশি একটি ছোট ভিডিও জমা দিতে হবে, যেখানে ব্যাখ্যা করতে হবে কেনো তিনিই এ চাকরির জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

আগামী ১৭ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নির্বাচিত ব্যক্তি কাজ শুরু করবেন বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে, অর্থাৎ ৬ জুন থেকে। দায়িত্ব শেষ হবে ২৬ জুলাই, টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর।

তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে ফক্স-এর নিউইয়র্ক ইয়ানকিস বনাম বোস্টন রেড সক্স বেসবল সম্প্রচারের সময়।

এ বিষয়ে ব্রায়ান বোরকোস্কি বলেন, এটি সত্যিই একটি আইকনিক আয়োজন। আমরা চাই একজন নিবেদিতপ্রাণ ফুটবল ভক্তের চোখ দিয়ে পুরো বিশ্বকাপের উত্তেজনা বিশ্বজুড়ে পৌঁছে দিতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
গ্রেফতারের নির্দেশেও থামছে না পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতা
নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি