Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৯, ২ সেপ্টেম্বর ২০২৬

ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প

ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার এক দিনের মাথায় ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে ফের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এ অভিযান শুরু করে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ সামরিক অভিযানের তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলাসহ মধ্যপ্রাচ্যে আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক সামরিক তৎপরতার জবাব দিতেই যুক্তরাষ্ট্র এই পাল্টা অভিযান শুরু করেছে।

এর আগে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি বিশালাকার তেলবাহী সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জাহাজ দুটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিলো বলে জানা গেছে।

এরও এক দিন আগে, রোববার জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্রের সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা সম্ভব হয়।

চলমান সংঘাতের সূত্রপাত ঘটে গত শনিবার রাতে। ওই রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে আইআরজিসির একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা ধ্বংস করে মার্কিন বাহিনী। এর মধ্য দিয়ে এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাত শুরু হয়।

এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। একদিকে ইরানের সামরিক তৎপরতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।

তবে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সর্বাত্মক যুদ্ধের পরিবর্তে সীমিত সামরিক পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প।

গত সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা নৌবাহিনী হারিয়েছে, বিমানবাহিনী হারিয়েছে। তাদের নজরদারি উপাদানও প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার মানে এ নয় যে আমরা তাদের আঘাত করবো না। তবে এবার আমাদের পদক্ষেপ হবে খুবই সীমিত।

নতুন করে মার্কিন বিমান হামলার ঘোষণার পর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী