Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪২, ১৪ মে ২০২৫

ডিএনসিসির উদ্যোগে পরিবারগুলোর আয়ের বিকল্প ব্যবস্থা

অটোরিকশা চালকেরা ক্ষতিপূরণ পাচ্ছেন

অটোরিকশা চালকেরা ক্ষতিপূরণ পাচ্ছেন
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে প্রধান সড়কে ওঠার দায়ে তিনজন ব্যাটারিচালিত অটোরিকশা চালকের যান ভেঙে ফেলার ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পরপরই জনমতকে গুরুত্ব দিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ক্ষতিগ্রস্ত চালকদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন: আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। মেইন রোডে না আসার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিলো। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্যও উদ্যোগ নিচ্ছি।

এ ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরে আসে চালক পরিবারগুলোর মধ্যে। অনেকে মনে করছেন, কঠোরতা দেখানোর পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিও প্রশাসনের উচিত সমানভাবে বজায় রাখা।

প্রসঙ্গত, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই এ নিয়ম মানা হয় না। শহরের ট্রাফিক ব্যবস্থার ভারসাম্য রাখতে গিয়ে মাঝে মাঝে সিটি করপোরেশনের এমন কঠোর অভিযান পরিচালিত হয়। তবে এবারের মতো রিকশা ভেঙে ফেলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নিন্দার ঝড় ওঠে।

বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগ হোক নিয়মমাফিক, কিন্তু জীবন-জীবিকার প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রাখা অত্যন্ত জরুরি।

এ ক্ষতিপূরণের সিদ্ধান্ত তাই অনেকের কাছেই প্রশাসনের দায়িত্বশীলতা ও জনমতের প্রতি শ্রদ্ধার পরিচয় হিসেবেও বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ