Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ১০ জুলাই ২০২৫

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের দাবি সাংবাদিক কর্মশালায়

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের দাবি সাংবাদিক কর্মশালায়
ছবি: সংগৃহীত

বাংলাদেশে উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগের আশঙ্কাজনক প্রসার ঠেকাতে স্বাস্থ্যখাতে নিরবিচ্ছিন্ন ও টেকসই অর্থায়নের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ ও সাংবাদিকরা। 

বুধবার (৯ জুলাই) ঢাকার ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এক সিনিয়র সাংবাদিক কর্মশালায় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ এখন নীরব ঘাতকে রূপ নিয়েছে, যা মোকাবেলায় বাজেট বৃদ্ধি যথেষ্ট নয়—প্রয়োজন লক্ষ্যভিত্তিক ব্যয়।

‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক কর্মশালার আয়োজন করে গবেষণা সংস্থা প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), সহযোগিতায় গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)। এতে প্রিন্ট, টিভি ও অনলাইন মাধ্যমে কর্মরত ২২ জন সিনিয়র সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ। অথচ এ রোগ মোকাবেলায় ২০২৫–২৬ অর্থবছরের স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা পর্যাপ্ত নয়। বক্তারা বলেন, সরকারের সদিচ্ছা থাকলেও এখনো উপজেলা পর্যায় পর্যন্ত ওষুধ সরবরাহ নিয়মিত হয়নি। তৃণমূলে ওষুধ নিশ্চিত করতে এবং জনসচেতনতা বাড়াতে বাজেটের একটি বড় অংশ এ খাতে বরাদ্দ দিতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশন স্বাস্থ্যখাতে মোট বাজেটের ১৫ শতাংশ বরাদ্দের সুপারিশ করলেও বাংলাদেশে তা এখনো ৫ শতাংশের কাছাকাছি। বক্তারা বলেন, এ সীমিত বাজেটে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়া সম্ভব নয়।

আলোচনায় অংশ নেন জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, পরিচালক মো. শাহেদুল আলম, হেড অব প্রোগ্রামস মো. হাসান শাহরিয়ার ও কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম বলেন, সংবাদমাধ্যম উচ্চ রক্তচাপকে স্বাস্থ্যঝুঁকি হিসেবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মশালার সমাপনী বক্তব্য দেন বিডিনিউজ২৪.কম-এর চিফ ক্রাইম করেসপন্ডেন্ট এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের কনভেনর মতুর্জা হায়দার লিটন।

সবার অভিমত, উচ্চ রক্তচাপ মোকাবেলায় পরিকল্পনা ও উদ্যোগ থাকলেও তা কার্যকর করতে হলে লাগাতার ও পর্যাপ্ত অর্থায়নই একমাত্র পথ।

সবার দেশ/কেএম
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ
যশোরের শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার ফলাফল হতাশাজনক
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মোদির সঙ্গে সাক্ষাৎ
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ২২৪
মোবাইল চুরি করে সিসিটিভি ক্যামেরায় ধরা খেলেন এসআই
বাংলাদেশে কেউ আদিবাসী নই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা
দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ
১১ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
যুব বয়সেই উচ্চ রক্তচাপের ছোবল, ১২ শতাংশ আক্রান্ত
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং