Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২২ জুলাই ২০২৫

২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে চলে গেলেন শিক্ষিকা মেহেরীন চৌধুরী

২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে চলে গেলেন শিক্ষিকা মেহেরীন চৌধুরী
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় যে শিক্ষিকা ২০ শিক্ষার্থীকে প্রাণে বাঁচাতে গিয়ে নিজেই দগ্ধ হয়েছিলেন, সে মেহেরীন চৌধুরী আর বেঁচে ফিরলেন না (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৪৬ বছর বয়সী মেহেরীন ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষিকা। দুর্ঘটনার সময় তিনি নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে ক্লাসরুমে থাকা শিক্ষার্থীদের দ্রুত বাইরে বের করে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরীন চৌধুরী প্রথমেই শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন। এরপর নিজের বের হওয়ার সময়ই আগুনে দগ্ধ হন তিনি।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও শেষরক্ষা করতে পারেননি।

উদ্ধারকাজে অংশ নেয়া এক সেনা কর্মকর্তা বলেন, ম্যাডাম বাচ্চাদের বের না করলে আরও ২০ জনের মৃত্যু নিশ্চিত ছিলো। তিনি নিজে শেষ অবধি বের হতে পারেননি, কিন্তু শিক্ষার্থীরা বেঁচে গেছে তার জন্য।

উদ্ধার হওয়া এক ছাত্রীর বাবা সুমন বলেন, ম্যাডাম অনেক ভালো ছিলেন। সেনাবাহিনী নিজেরাই বলেছে, তিনি না থাকলে অন্তত ২০ জন বাঁচতো না।

মেহেরীনের আত্মত্যাগের এ খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে শিক্ষাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই তাকে ‘আসল নায়িকা’, ‘নীরব শহীদ’ এবং ‘মা–সম শিক্ষিকা’ হিসেবে স্মরণ করছেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ২০ জন নিহত এবং অন্তত ১৭১ জন আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী