Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ২৪ জুলাই ২০২৫

সচিবালয় বিক্ষোভ: অজ্ঞাত ১২০০ জনের বিরুদ্ধে মামলা

সচিবালয় বিক্ষোভ: অজ্ঞাত ১২০০ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থী পরিচয়ে জঙ্গি ছাত্রলীগের বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় ১ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার তাদের বিক্ষোভ, সচিবালয়ের ফটক ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রেক্ষিতে এ মামলা দায়ের করা হয়। বুধবার শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে থানায় নেয়া হলেও পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবারের ঘটনায় অন্তত ৭৫ জন আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত সামির (১৭) ও নাফিসা (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক তথ্য প্রকাশ এবং দেরিতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে তারা সচিবালয় এলাকায় জড়ো হন। তাদের সঙ্গে যুক্ত হয় স্বল্পসংখ্যক এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা, যারা খাতা পুনর্মূল্যায়নের দাবি জানায়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিপেটা করে পুলিশ, এরপর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষ সচিবালয়ের সামনে থেকে গুলিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং প্রায় চার ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

বুধবার (২৩ জুলাই) সরকার সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীতে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ, বুধবার সারা দেশে কর্মসূচি
যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ
এক সুতোয় জড়িয়ে পড়ছে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না: নাহিদ
বলিউড অভিনেত্রী মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করলেন বাবা
রাত ১২টায় পুকুরপাড়ে এলে ফ্যামিলি কার্ড দেবো-বিএনপি নেতার বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ
সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
দক্ষিণ আফ্রিকার আগুনে পুড়লো ৬ বাংলাদেশির প্রাণ
ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মল ধস
ছাত্রদল-যুবদল হামলা করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে: সারজিস
এনসিপির পদযাত্রায় ছাত্রদল-যুবদলের হামলা
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত
হাসিনা যেখানেই নামবে, সেখানেই ফাঁসি কার্যকর হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদির তেল স্থাপনায় ইরাক থেকে ড্রোন হামলা
পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
খাল খনন শেষে কোটি টাকা কোষাগারে ফেরালেন দুই ইউএনও
প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ