Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ২০ অক্টোবর ২০২৫

জবি ছাত্রদল নেতা খুন

‘প্রেমের মরা’ই জলে ডুবিয়েছে জুবায়েদকে, ছাত্রীর চাঞ্চল্যকর তথ্য

‘প্রেমের মরা’ই জলে ডুবিয়েছে জুবায়েদকে, ছাত্রীর চাঞ্চল্যকর তথ্য
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে খুনের ঘটনায় উঠে এসেছে প্রেমঘটিত জটিল সম্পর্কের নাটকীয় তথ্য। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার সাবেক প্রেমিক মাহির রহমানের সঙ্গে পুরনো প্রেম ও ঈর্ষার জেরেই ঘটেছে এ হত্যাকাণ্ড।

সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্ষা ও মাহিরের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিলো। তারা ছোটবেলা থেকেই পাশাপাশি বাড়িতে বড় হয়েছেন। তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার পর বর্ষা মাহিরকে জানান, তিনি এখন জোবায়েদকে পছন্দ করেন—যদিও সরাসরি তা জুবায়েদকে বলেননি। এতে ক্ষুব্ধ হয়ে মাহির তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে জো্বুয়েদকে খুন করেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বাস্তবে জুবায়েদ ও বর্ষার মধ্যে কোনও প্রেমের সম্পর্ক ছিলো না। জুবায়েদ গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নুরবক্স লেনের ওই বাসায় বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে সে বাসার তৃতীয় তলায় ঘটে হত্যাকাণ্ড। ঘটনাস্থলের সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া গেছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের সময় বর্ষা ছিলেন সম্পূর্ণ শান্ত, মুখে কোনও অনুশোচনা বা আতঙ্কের ছাপ ছিলো না। তার বক্তব্য ছিল সংযত ও আত্মবিশ্বাসী। তিনি দাবি করেন, খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে কিছুই জানতেন না।

খুনের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং তাঁতিবাজার মোড় অবরোধ করে রাখে। উত্তেজিত শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবি করে। পরে রাত ১১টার দিকে পুলিশ বর্ষাকে হেফাজতে নেয়।

রাত ১০টা ৫০ মিনিটে জুবায়েদের লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার ১৪ ঘণ্টা পরও মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার।

ওসি জানান, মূল অভিযুক্ত মাহির রহমান ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

নিহত জুবায়েদ হোসাইন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য। তরুণ এ সংগঠক ও শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮