Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৩, ১৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:৪৩, ১৪ এপ্রিল ২০২৬

শুরু হলো ২০ হাজার কৃষকের মাঝে বিতরণ

কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রি-পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টা ২০ মিনিটে টাঙ্গাইলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সকালে রাজধানী থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রাপথে বিভিন্ন স্থানে সড়কের পাশে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে গাড়ি থেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে টাঙ্গাইলজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

টাঙ্গাইলের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই সারাদেশে একযোগে ২০ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কার্ডের মাধ্যমে কৃষকদের কৃষিঋণ, ভর্তুকি, বীজ, সার ও অন্যান্য সরকারি সহায়তা আরও সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেয়া হবে।

কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরির মাধ্যমে প্রকৃত কৃষকদের চিহ্নিত করে তাদের সরাসরি সরকারি সুবিধার আওতায় আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা দ্রুত সেবা পাবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর খাতে রূপান্তর করাই সরকারের প্রধান লক্ষ্য। কৃষক কার্ড সে লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সরকারি সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হলেও পর্যায়ক্রমে দেশের সব নিবন্ধিত কৃষককে এর আওতায় আনা হবে। কৃষি খাতে ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বললো চীন
ক্রুড তেলের সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারি
কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি
যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার
দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭
বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল
হরমুজে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে না ন্যাটো
ব্যাংকিং খাতে ‘লুটেরাদের পুনর্বাসন’ হচ্ছে: টিআইবি
ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন
বিএনএসবির কমিটি ভেঙে নিজেকে চেয়ারম্যান ঘোষণা এমপির
ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে কড়া বার্তা চীনের