Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ৭ আগস্ট ২০২৫

মেজর সাদিকের স্ত্রী চক্রান্তে জড়িত সুমাইয়া ৫ দিনের রিমান্ডে

মেজর সাদিকের স্ত্রী চক্রান্তে জড়িত সুমাইয়া ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গোপন গেরিলা প্রশিক্ষণ ও বৈঠকের ঘটনায় গ্রেফতার হওয়া মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তার জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ রিমান্ড মঞ্জুর ও জামিন নামঞ্জুর করেন।

এর আগে গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করে হেফাজতে নেয়। পরে ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলাটি হয় বসুন্ধরা এলাকায় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত গোপন বৈঠককে ঘিরে। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মী গেরিলা প্রশিক্ষণের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ। ওই ঘটনায় ভাটারা থানায় মামলা হলে তদন্তের দায়িত্ব নেয় ডিবি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুমাইয়া জাফরিন গোপন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার স্বামী মেজর সাদিককে এর আগেই সেনাবাহিনী হেফাজতে নেয়া হয়।

আইএসপিআর জানায়, ১৭ জুলাই তাকে নিজ বাসা থেকে আটক করা হয় এবং সেনাবাহিনীর তদন্ত আদালতে তার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনাবাহিনীর প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় সংস্থাটি। তদন্তে প্রয়োজনীয় সমন্বয় চলছে পুলিশসহ অন্যান্য সংস্থার সঙ্গে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের