Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৩, ৭ আগস্ট ২০২৫

আ.লীগ কর্মীদের গোপন গেরিলা প্রশিক্ষণ: মেজর সাদিকের স্ত্রী আটক

আ.লীগ কর্মীদের গোপন গেরিলা প্রশিক্ষণ: মেজর সাদিকের স্ত্রী আটক
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংগঠিত গোপন প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর কে বি কনভেনশন হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমাইয়া জাফরিনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্র বলছে, গেরিলা প্রশিক্ষণ কার্যক্রমে মেজর সাদিকের সঙ্গে তার স্ত্রী সুমাইয়া জাফরিনও অংশ নিতেন, যা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। অবশেষে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে।

এর আগে, গত মাসে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ, নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ডিএমপি পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়।

এ বিষয়ে আইএসপিআর গত ১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ জুলাই মেজর সাদিককে রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলেও উল্লেখ করা হয়। তদন্ত শেষে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও, সংশ্লিষ্ট গোপন তৎপরতা এবং সেনা সংশ্লিষ্টতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এ ঘটনা অন্তর্বর্তী সময়ের রাজনীতিতে একটি নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার সংকেত হিসেবে চিহ্নিত হয়ে উঠতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের