Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:১৪, ৩১ অক্টোবর ২০২৫

গ্রেফতার দুই এএসপি

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের আওতায় পুলিশ বাহিনীর ভেতর বড় ধরনের ঝড় বয়ে গেছে। একদিকে দুজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে উধাও হয়েছেন ডিআইজি এহসানুল্লাহ।

পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে’ জড়িত থাকার অভিযোগে বুধবার সকাল থেকে একাধিক স্থানে অভিযান চালানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ডিভিশনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালাউদ্দিনকে উত্তরা থেকে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকে সিআইডি ঢাকা মেট্রো অফিস থেকে গ্রেফতার করা হয়।

সিআইডি সূত্র জানায়, দুপুরের দিকে আইসিটির প্রতিনিধিরা সিআইডি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মশিউর রহমানকে হেফাজতে নেন। একই সময়ে উত্তরা ডিভিশনের সাবেক কর্মকর্তা সালাউদ্দিনকে আটক করে নিয়ে যাওয়া হয়।

এদিকে, সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে রাজশাহীর সারদায়। পুলিশ সূত্র জানায়, ক্রসফায়ার, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চালানো হয়।

বুধবার ভোর ৬টার দিকে আইসিটির প্রতিনিধিদল জেলা পুলিশের সহায়তায় সারদা পুলিশ একাডেমিতে পৌঁছায়। কিন্তু সেখানে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাদের ‘অপরিচিত’ দাবি করে ঢুকতে বাধা দেয়। ফলে অভিযানের খবর আগেই ডিআইজি এহসানুল্লাহর কাছে পৌঁছে যায় বলে অভিযোগ উঠেছে।

এর কিছুক্ষণের মধ্যেই তিনি একাডেমি প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। স্থানীয় পুলিশ কর্মকর্তা ও একাডেমির কিছু সদস্য তাকে পালাতে সহায়তা করেছেন বলে ধারণা করছে তদন্তকারী সংস্থা।

এ বিষয়ে একাডেমির প্রিন্সিপালকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। সারাদিন ধরে রাজশাহীর পুলিশ সার্কেলে এহসানুল্লাহর পালিয়ে যাওয়া নিয়ে তুমুল আলোচনা চলছে।

পুলিশ সদর দফতর ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একাডেমির নিরাপত্তা ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে আলাদা তদন্ত টিম গঠন করা হয়েছে।

দেশের আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পর্যায়ে এ পালানোর ঘটনায় তীব্র অস্বস্তি ও প্রশ্নের জন্ম দিয়েছে—ডিআইজি এহসানুল্লাহ কোথায়, কার আশ্রয়ে লুকিয়ে আছেন?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প