Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৪, ১৪ এপ্রিল ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের কড়া সমালোচনা

ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন

ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন
ফাইল ছবি

ইরানকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকির প্রকাশ্য সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ‘পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’ — ট্রাম্পের এমন মন্তব্যকে সরাসরি ‘ভুল’ বলে অভিহিত করেছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেয়া বক্তব্যে স্টারমার বলেন, কোনও রাষ্ট্রের শাসকদের ওপর চাপ প্রয়োগ করতে গিয়ে সাধারণ বেসামরিক মানুষকে লক্ষ্য করে অস্তিত্ব বিনাশের হুমকি দেয়া গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ইরানের সাধারণ মানুষ বহু বছর ধরে নিজেদের শাসকদের হাতে ভয়াবহ ক্ষতির শিকার। সে শাসনব্যবস্থাকে চাপে ফেলতে গিয়ে নিরীহ নাগরিকদের ধ্বংসের হুমকি দেয়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

এর আগে গত বৃহস্পতিবার একই বিষয়ে প্রশ্নের জবাবে স্টারমার তুলনামূলক সংযত ভাষায় বলেছিলেন, এগুলো এমন শব্দ, যা আমি কখনও ব্যবহার করতাম না। তবে সোমবার তিনি প্রথমবারের মতো সরাসরি ট্রাম্পের অবস্থানকে ভুল বলে ঘোষণা দিলেন।

গত সপ্তাহে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে ট্রাম্প ইরানকে আলটিমেটাম দিয়ে বলেছিলেন, দাবি না মানলে ‘একটি পুরো সভ্যতা শেষ হয়ে যাবে।’ ওই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের পর এবার যুক্তরাজ্যও আনুষ্ঠানিকভাবে আপত্তি জানালো।

পর্যবেক্ষকদের মতে, স্টারমারের এ স্পষ্ট অবস্থান ওয়াশিংটন-লন্ডন কূটনৈতিক সম্পর্কে নতুন অস্বস্তি তৈরি করতে পারে, বিশেষ করে যখন যুক্তরাজ্য ইতোমধ্যে হরমুজ প্রণালিতে মার্কিন নেতৃত্বাধীন অবরোধে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। 

সূত্র: বিবিসি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে না ন্যাটো
ব্যাংকিং খাতে ‘লুটেরাদের পুনর্বাসন’ হচ্ছে: টিআইবি
ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন
বিএনএসবির কমিটি ভেঙে নিজেকে চেয়ারম্যান ঘোষণা এমপির
ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে কড়া বার্তা চীনের
পুলিশ সংস্কারে কমিশন গঠনের পথে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নববর্ষের শুভেচ্ছায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের
শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ আটক
পাম্পে সিরিয়াল নিয়ে যশোরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০
বিসিবিতে কে এলো, কে গেলো—মাথাব্যথা নেই সাকিবের
প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌঁড়ানি দিলেন ঠিকাদারের গাড়িচালক
এক মুরগী ৩ বার জবাই চলবে না—যশোরে শিক্ষামন্ত্রী
পহেলা বৈশাখে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
নববর্ষে ঐক্য, সংস্কৃতি ও নতুন অঙ্গীকারের আহ্বান প্রধানমন্ত্রীর
হামে আরও ৭ শিশুর মৃত্যু, ঢাকায় সর্বোচ্চ সংক্রমণ
সংসদে ফ্যাসিবাদের ছায়া ফিরেছে: জামায়াত আমির