Sobar Desh | সবার দেশ চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৯, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:২১, ১৬ অক্টোবর ২০২৫

তিনবার শতভাগ পাসের রেকর্ডধারী কলেজে এবার শূন্য ফল, এলাকায় চাঞ্চল্য

তিনবার শতভাগ পাসের রেকর্ডধারী কলেজে এবার শূন্য ফল, এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

তিনবার শতভাগ পাসের গৌরব অর্জন করা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় এক অভূতপূর্ব বিপর্যয় ঘটেছে। প্রতিষ্ঠানটির একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, কলেজটির বাণিজ্য ও সাধারণ বিভাগ থেকে মোট ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু সবাই অকৃতকার্য হন।

প্রতিষ্ঠানটিতে কলেজ শাখায় অনুমোদিত ১২ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৫ জন। শিক্ষক সংকট, শিক্ষার্থীদের দুর্বল প্রস্তুতি এবং অনিয়মিত উপস্থিতিকেই এ বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী হোসেন বলেন, ভালো ছাত্ররা পড়তে শহরের কলেজে চলে যায়। এখানে যারা থাকে, তারা তুলনামূলকভাবে দুর্বল। তারা নিয়মিত ক্লাসেও আসে না। এবারে কলেজ শাখায় ভর্তি করাতে পেরেছি মাত্র ৫ জন শিক্ষার্থী। এভাবে চলতে থাকলে কলেজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

স্থানীয়রা বলছেন, একসময় শতভাগ পাসের সাফল্যে আলোচিত এইপ্রতিষ্ঠানটির এমন ফলাফল গভীর উদ্বেগের বিষয়। তারা কলেজের শিক্ষক সংকট নিরসন ও শিক্ষার মান উন্নয়নে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী