Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে মসজিদের পুকুরে ডুবে একসঙ্গে তিন বোনের মৃত্যু

চট্টগ্রামে মসজিদের পুকুরে ডুবে একসঙ্গে তিন বোনের মৃত্যু
প্রতীকি ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে মসজিদের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—উত্তর পারুয়ার আনু মিয়া হাজি বাড়ির মো. কালু মিয়ার মেয়ে রুবিনা সুলতানা হাবিবা (৭), তার ভাই মো. রাজু মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানা (৮) এবং একই ইউনিয়নের সাহাব্দিনগর এলাকার মো. নাসের উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৯)। নিহতরা পরস্পর চাচাতো ও খালাতো বোন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে খেলতে খেলতে তিন শিশু বাড়ির পাশের মসজিদের পুকুরের ধারে যায়। কিছুক্ষণ পর তারা ফিরে না আসায় পরিবার তাদের খুঁজতে শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিনজনকেই দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, তিন শিশুই আত্মীয়। হাবিবা ও সুমাইয়া দুই বোন, আর জান্নাত তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো। খেলতে গিয়ে তিনজনের এমন মৃত্যু পুরো এলাকাকে শোকাহত করে তুলেছে।

তিনি আরও বলেন, যে বাড়িতে প্রতিদিন শিশুদের হাসি-খেলা লেগে থাকতো এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা ও কান্নার আহাজারি।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে পরিবারগুলোর সবাই অসহায় শোকে ভেঙে পড়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী