Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৪৪, ২০ এপ্রিল ২০২৬

হইচইয়ে উত্তপ্ত অধিবেশন

‘সংকট না থাকলে লাইনে দাঁড়াতে হয় কেন?’—সংসদে জ্বালানি নিয়ে রুমিনের প্রশ্ন

‘সংকট না থাকলে লাইনে দাঁড়াতে হয় কেন?’—সংসদে জ্বালানি নিয়ে রুমিনের প্রশ্ন
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সংকট না থাকার সরকারি দাবির মধ্যেই পাম্পে দীর্ঘ লাইনের বাস্তবতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

রোববার (১৯ এপ্রিল) সংসদের বৈঠকে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণের বাতিল নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

বক্তব্যে রুমিন বলেন, দেশে যদি জ্বালানির কোনও সংকটই না থাকে, তাহলে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন কেন দেখা যায়? চালকদের মাঝরাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় কেন? শেষ পর্যন্ত দাম বাড়াতেই হয় কেন? তিনি অভিযোগ করেন, একদিকে সরকার সংকট নেই বলছে, অন্যদিকে বাস্তবে মানুষ তেল পেতে ভোগান্তির শিকার হচ্ছে।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলার যুক্তি দেখিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট বন্ধের সিদ্ধান্ত, অফিস সময় পরিবর্তনের পরিকল্পনা—এসব পদক্ষেপই বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। যদি সংকট না থাকে, তাহলে এসব সিদ্ধান্ত কেন?—প্রশ্ন রাখেন তিনি।

জ্বালানি মজুতের স্বচ্ছ তথ্য প্রকাশের দাবিও জানান এ সংসদ সদস্য। তার ভাষায়, দেশে বর্তমানে কত দিনের অকটেন-ডিজেলের মজুত আছে, পাম্পগুলো কেন পর্যাপ্ত জ্বালানি পায় না—এসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেয়া দরকার।

রুমিন ফারহানার বক্তব্য চলাকালে ট্রেজারি বেঞ্চের সদস্যদের পক্ষ থেকে হইচই ও প্রতিবাদ দেখা যায়। এ সময় স্পিকার সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

পরবর্তীতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, কোনও সদস্য কথা বলার সময় তাকে নিয়ন্ত্রণ করার এখতিয়ার স্পিকারের, অন্য কারও নয়। ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের আচরণ সংসদের শালীনতার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দীন বিদ্যুৎ সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গাজীপুরের কাপাসিয়ায় ১০-১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার ফলে চিকিৎসা, সেচ ব্যবস্থা এবং এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সংসদের বিভিন্ন পণ্য ক্রয়ে দুর্নীতির বিষয়ও সামনে এসেছে। এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংসদে এ আলোচনা সরকারের অবস্থান ও বাস্তবতার মধ্যে ফারাক নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীতে এবার ২৬টি পশুর হাট বসবে
আজ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংসদে রুমিনের বক্তব্যে ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের ক্ষোভ
ইসলামাবাদ বৈঠক বয়কট করছে ইরান
‘দুর্নীতি-চাঁদাবাজিতে দেশ জর্জরিত’—বিকল্প শক্তি গঠনের ডাক এনসিপির
‘সংকট না থাকলে লাইনে দাঁড়াতে হয় কেন?’—সংসদে জ্বালানি নিয়ে রুমিনের প্রশ্ন
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ইনসাফ
অপ্রতিরোধ্য ইরান, নজিরবিহীন হামলায়ও অক্ষত বেশিরভাগ অস্ত্রভাণ্ডার!
‘কার্টুন শেয়ারেও গ্রেফতার?’—সংসদে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ হাসনাতের
শার্শার চার দশক ধরে পানিবন্দি হাজারো একর জমি
বীরগঞ্জে বাড়িঘর-মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
নিরপরাধ ছাত্রলীগারও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
রাজশাহী চেম্বারে হাড্ডাহাড্ডি লড়াই, বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী
অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেয়া হলো কিলঘুষি
যশোরের পশুহাটে দরপত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা
কর্ণফুলীতে মোবাইল কোর্ট, ১১ নৌযানে জরিমানা
প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ
১২ কেজি এলপিজি এখন ১৯৪০ টাকা