Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ১৬ মে ২০২৬

৭ জুন বিসিবি নির্বাচন, তামিমের অ্যাডহক কমিটির অধীনেই ভোট

৭ জুন বিসিবি নির্বাচন, তামিমের অ্যাডহক কমিটির অধীনেই ভোট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এ নির্বাচন। শনিবার (১৬ মে) বিসিবির প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী, ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে একই দিন সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনী সূচি অনুযায়ী, আগামী ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৮ মে ওই তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে এবং ১৯ মে সকালে আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে একই দিন বিকেলে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এদিকে মনোনয়নপত্র বিতরণ করা হবে ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীরা ২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

২৩ মে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।

২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন দুপুর ২টার দিকে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এছাড়া পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ওই দিন রাত ১২টা পর্যন্ত।

বর্তমানে বিসিবির কার্যক্রম পরিচালিত হচ্ছে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল–এর নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটির মাধ্যমে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। আগের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ ও প্রমাণ সামনে আসার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে তামিম ইকবালকে সভাপতি করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। তাদের প্রধান দায়িত্ব ছিলো ৯০ দিনের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। সে লক্ষ্যেই এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলো।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জনগণের দাবি কুমিল্লা বিভাগ হবে: তারেক রহমান
সাত পাসপোর্টসহ সীমান্তে সাবেক কূটনীতিক আটক
নীরবতা সবসময় ক্ষমতার পক্ষে কথা বলে
পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেয়া হবে-ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি
‘বিগত স্বৈরাচারের পথেই হাঁটছেন’—বিএনপিকে জামায়াত আমির
মেঘনায় সাবেক ৩ চেয়ারম্যানসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা
যশোরে দামি ইনজেকশন কিনতে গরিবের হিমশিম
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
প্যারিস থেকে ফিরছে এক অসমাপ্ত স্বপ্নের লাশ
পে স্কেলের দাবিতে সরকারি চাকরিজীবীদের আলটিমেটাম
কারিনার মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার অপূরণীয় ক্ষতি: আসিফ মাহমুদ
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেফতার
৭ জুন বিসিবি নির্বাচন, তামিমের অ্যাডহক কমিটির অধীনেই ভোট
না ফেরার দেশে কারিনা কায়সার
আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানানো হয়নি: জামায়াত আমির