Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ৩০ জুন ২০২৬

রোমাঞ্চকর টাইব্রেকারে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো

রোমাঞ্চকর টাইব্রেকারে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের অন্যতম নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারের স্নায়ুচাপের লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতায় থাকা ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে, যেখানে অসাধারণ দৃঢ়তা ও মানসিক শক্তির পরিচয় দিয়ে জয় তুলে নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

টাইব্রেকারের শুরুটা হয়েছিলো নেদারল্যান্ডসের দারুণভাবে। প্রথম শটেই টেউন কুপমাইনার্স নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন। অন্যদিকে মরক্কোর প্রথম কিক নিতে এসে নিল আল আইনাউই ক্রসবারে বল মেরে সুযোগ হাতছাড়া করেন। শুরুতেই পিছিয়ে পড়ায় চাপে পড়ে যায় মরক্কো।

তবে সে চাপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নেদারল্যান্ডসের দ্বিতীয় শট নিতে আসা জাস্টিন ক্লাইভার্টের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে এলে ম্যাচে নতুন মোড় আসে। সুযোগটি কাজে লাগিয়ে মরক্কোর হয়ে সুফিয়ান রাহিমি গোল করে সমতা ফেরান। ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন বল স্পর্শ করলেও সেটিকে জালে ঢোকা থেকে আটকাতে পারেননি।

তৃতীয় শটে নেদারল্যান্ডসের হয়ে ভাউট ভেগহর্স্ট গোল করলেও মরক্কোর তালবি সমান দক্ষতায় সফল হন। এরপর ডাচদের চতুর্থ শট নিতে এসে জুরিয়েন টিম্বারের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে যায় মরক্কোর হাতে।

যদিও মরক্কোর হয়ে চতুর্থ শট নিতে এসে আশরাফ হাকিমিও পোস্টে বল মেরে নেদারল্যান্ডসকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন। কিন্তু সে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ক্রাইভেন সামারভিল। তার নেয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনু, যা ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিণত হয়।

এরপর জয়ের দায়িত্ব কাঁধে নিয়ে পঞ্চম শট নিতে আসেন ইসমাইল সাইবারি। কোনো ধরনের ভুল না করে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে মরক্কোকে ৩-২ ব্যবধানে টাইব্রেকারের জয় এনে দেন তিনি। তার গোলেই উল্লাসে ফেটে পড়ে মরক্কোর খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকেরা।

এর আগে ম্যাচের মূল সময়ে দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। মনে হচ্ছিলো জয় নিয়েই মাঠ ছাড়বে ডাচরা। তবে যোগ করা সময়ের নাটকীয় মুহূর্তে ইসা দিয়োপ গোল করে মরক্কোকে সমতায় ফেরান এবং ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যান।

অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দলই জয়সূচক গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারের ভাগ্যনির্ধারণী লড়াইয়ে স্নায়ু ধরে রেখে জয় নিশ্চিত করে মরক্কো।

এ জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল মরক্কো। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও টাইব্রেকারের হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো নেদারল্যান্ডসকে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ইকুয়েডরকে উড়িয়ে ৮ বছর পর শেষ ষোলোয় মেক্সিকো
হলি আর্টিজান হামলার ১০ বছর: কারাগারে ছয় আসামি
পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে, সঙ্গী পেলো ব্রাজিলকে
জন্মসূত্রে নাগরিকত্বে ট্রাম্পকে আটকালো সুপ্রিম কোর্ট
সংসদে এমপিদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ দর্শানোর নির্দেশ
ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: এনসিপি
অনলাইন বেটিংয়ে ৭ বছরের জেল, ৫ কোটি টাকা জরিমানা
এখন কি ওনাকে ঋণখেলাপি বলতে পারবো মাননীয় স্পিকার?-আসলাম চৌধুরীকে প্রসঙ্গে সংসদে জামায়াত এমপির প্রশ্ন
ইনুর রায়ে ক্ষুব্ধ প্রসিকিউশন, অসন্তুষ্ট আসামিপক্ষও
রোমাঞ্চকর টাইব্রেকারে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোতে প্যারাগুয়ে
বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে