Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৫, ২৭ এপ্রিল ২০২৬

ডাকসু নেতা মুসাদ্দিকের হুঁশিয়ারি

৫০ বছর পর হলেও হামলাকারীদের বিচার হবে

৫০ বছর পর হলেও হামলাকারীদের বিচার হবে
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, এ মারধরের ঘটনায় জড়িত ছাত্রদলের প্রত্যেক কর্মীকে আজ হোক বা ৫০ বছর পরে হোক, বিচারের মুখোমুখি করা হবে।

রোববার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, সময়ের পরিক্রমায় এ হামলার বিচার নিশ্চিত করা হবে। যারা সরাসরি মারধরে অংশ নিয়েছেন এবং যারা পেছন থেকে উস্কানি ও পরিকল্পনা করেছেন, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ছাত্রদলের যারা আমাদের ওপর হামলা করেছে, তারা আমাদের মেরে ফেলতে পারেনি। কিন্তু যদি মেরেও ফেলতো, আমাদের আত্মা এবং পরবর্তী প্রজন্ম এ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যেতো। আমাদের এ লড়াই অব্যাহত থাকবে।

বক্তব্যে তিনি অন্যান্য রাজনৈতিক দল ও উপদেষ্টাদের ভূমিকার সমালোচনা করে বলেন, জুলাই বিপ্লবের শক্তির অংশীদার হয়েও অনেকে এ হামলার প্রতিবাদ করার নৈতিক সাহস দেখাননি। মুসাদ্দিক উল্লেখ করেন যে, অতীতে যখন বিভিন্ন জেলায় অন্যান্য দলের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন, তখন তারাই প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু আজ তাদের ওপর হামলার পর অনেকে একটি ফেসবুক পোস্ট দেয়ার সাহসটুকুও পাননি। যারা এ হামলা নিয়ে উল্লাস করছেন, তাদের সে আনন্দ স্থায়ী হবে না বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জায়মা রহমানের নামে কিছু আপত্তিকর পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন যে ওই স্ক্রিনশটগুলো ভুয়া এবং এগুলো অপপ্রচারের উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান আব্দুল্লাহ আল মাহমুদ। তার সঙ্গে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ থানায় গেলে সেখানে তাদের ওপর মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এ হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ডাকসু নেতারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী