Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫১, ৯ আগস্ট ২০২৫

রোকেয়া হলে তালা ভেঙে ছাত্রীরাও বিক্ষোভে যুক্ত

রোকেয়া হলে তালা ভেঙে ছাত্রীরাও বিক্ষোভে যুক্ত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে এবার রোকেয়া হলের ছাত্রীরাও তালা ভেঙে বিক্ষোভে অংশ নিয়েছেন।

শনিবার (৯ আগস্ট) রাত ১টার দিকে হলের মূল ফটকের তালা ভেঙে তারা বাইরে বের হয়ে আসেন। এর আগে বিভিন্ন হল থেকে বের হওয়া শিক্ষার্থীদের মিছিল এসে রোকেয়া হলের সামনে জড়ো হলে ভেতরের ছাত্রীদের মধ্যে উত্তেজনা বাড়ে।

হল গেটে তালা ভাঙার পর শিক্ষার্থীরা বেরিয়ে এসে স্লোগান দিতে থাকেন— ‘রোকেয়া হলে ছাত্ররাজনীতি চলবে না’, ‘হলে হলে রাজনীতি বন্ধ করো’, ‘আতিকা গেছে যেই পথে, তোরাও যাবি সেই পথে’।

আরও পড়ুন: মধ্যরাতে উত্তাল ঢাবি, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি

শুক্রবার সকালেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক নতুন কমিটি ঘোষণা করে। এরপর থেকেই হলগুলোতে ছাত্ররাজনীতি বিরোধী ক্ষোভের সূত্রপাত ঘটে। এ কমিটিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে রাজনীতিমুক্ত পরিবেশের দাবিতে আন্দোলনে নেমেছে।

রোকেয়া হলের ছাত্রীরা অভিযোগ করেন, হলভিত্তিক ছাত্ররাজনীতি তাদের নিরাপত্তা, পড়াশোনা এবং বসবাসের পরিবেশকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। তাই কোনো রাজনৈতিক কমিটি নয়, তারা চান নিরাপদ ও রাজনীতিমুক্ত আবাসিক পরিবেশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার