Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ১২ নভেম্বর ২০২৫

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৬৮

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৬৮
ফাইল ছবি

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে প্রকাশিত এ ফলাফলে মোট ৬৬৮ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সাময়িকভাবে ৬৬৮ জন প্রার্থীকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।”

পিএসসি সূত্রে জানা গেছে, এ বিশেষ বিসিএস আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো শিক্ষা ক্যাডারের শূন্য পদগুলো দ্রুত পূরণ করা। এ বিসিএসে মোট আবেদন পড়েছিল ৩ লাখ ১২ হাজারেরও বেশি, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১ হাজার ২১৯ জন প্রার্থী। তাদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার পর ৬৬৮ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়েছে।

এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় চলতি বছরের ২১ জুলাই, এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ে শূন্য পদ পূরণের লক্ষ্যে আলাদা এ পরীক্ষাটি নেয় পিএসসি।

পিএসসি কর্মকর্তারা জানান, শূন্য পদ ও প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই শেষে দ্রুত নিয়োগপ্রাপ্তদের পোষ্টিং প্রক্রিয়া শুরু হবে।

শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে শূন্যপদ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছিলো। নতুন নিয়োগের ফলে এ সংকট কিছুটা প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!