Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ১৯ নভেম্বর ২০২৫

জকসু নির্বাচন

ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা

ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের 'ঐক্যবদ্ধ জবিয়ান' প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।

এ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  কিশোর আনজুম সাম্য এবং জিএস পদে ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষ ও শাখা ছাত্রশক্তির সভাপতি মো. ফয়সাল মুরাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহিন মিয়া নির্বাচন করবেন।

এছাড়া ২০ সদস্যের এ প্যানেলে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মেহেরুননেসা হিমু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন , স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে তারেক সাদিদ, আইন ও মানবাধিকার সম্পাদক পদে জিহাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শাহিনুর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক ফেরদাউস সোহান, পরিবহন সম্পাদক পদে মুশফিক, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফেরদাউস শেখ, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে আমিনুল মনোনীত হয়েছেন।

এছাড়াও ৭টি  নির্বাহী সদস্য পদে লড়বেন কামরুল হাসান রিয়াজ, হাসান মাহমুদ সাজ্জাদ, হাসান মাহমুদ সাকিব, অর্ণা, জাবির খান, সজীব মৃধা, পিয়ারুল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প