Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩, ৯ ডিসেম্বর ২০২৫

আধিপত্যের জেরে ভাঙচুর, উত্তেজনা

আবারও ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

আবারও ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। আধিপত্য বিস্তার, স্লেজিং ও বুলিংকে কেন্দ্র করে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে ধানমন্ডিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে হঠাৎই দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। দ্রুতই সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

সংঘর্ষের সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামে দুটি বাসে ভাঙচুর চালায়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছালেও শিক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা