Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:০৭, ২২ ডিসেম্বর ২০২৪

বিয়ে নিয়ে চিন্তিত না ফারিয়া

বিয়ে নিয়ে চিন্তিত না ফারিয়া
ফাইল ছবি

ঢালিউডের গণ্ডি পেরিয়ে টালিউডেও সফল অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। কয়েকদিন পর পর বিয়ের গুঞ্জন উঠে নুসরাত ফারিয়াকে নিয়ে। অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

আজ সকালে নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে একটি পোস্ট দিয়ে জানান দিয়েছেন তিনি বিয়ে নিয়ে চিন্তিত না।

পোস্টে তিনি লিখেছেন, জীবনটা সোশ্যাল মিডিয়ায় মত সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।

নুসরাত ফারিয়া

প্রসঙ্গত ২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন তিনি।  কিন্তু বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে।

এরপর থেকে নুসরাত ফারিয়া সিঙ্গেল জীবনযাপন করছেন। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি। বর্তমানে কাজ আর পড়াশোনা নিয়ের ব্যস্ত থাকতে চান জনপ্রিয় এ ঢালিউড অভিনেত্রী।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮