Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ

পরিবর্তন এলে অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির

পরিবর্তন এলে অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে প্রকৃত পরিবর্তন এলেই অপকর্মের পথ বন্ধ হবে এবং মানুষের অধিকার হরণের সুযোগ থাকবে না। তবে একটি মহল এ পরিবর্তনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণের শুরুতে তিনি জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল বৈষম্যহীন বাংলাদেশ এবং ফ্যাসিবাদী রাজনৈতিক ধারার পরিবর্তনের দাবিতে। দীর্ঘদিন ধরে মানবাধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদ থেকেই এ আন্দোলনের জন্ম।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের তরুণ প্রজন্ম এখন ‘নতুন বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ ২.০’ দেখতে চায়। দেশের মানুষ পরিবর্তন চাইলেও ক্ষমতাসীন একটি গোষ্ঠী তা চায় না, কারণ পরিবর্তন হলে তাদের অন্যায় ও অপকর্মের সুযোগ বন্ধ হয়ে যাবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব তাদের কাঁধেই। তিনি তরুণদের সাহস, মেধা, প্রযুক্তি জ্ঞান ও নেতৃত্বের সক্ষমতার প্রশংসা করেন এবং জুলাইয়ের মতো ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে তিনি বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সরকার কিছু সংস্কার উদ্যোগ নিলেও অনেক গুরুত্বপূর্ণ সংস্কার এখনও অসম্পূর্ণ রয়েছে। এসব সংস্কার স্থায়ীভাবে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, দলটি ক্ষমতায় গেলে সততা, ইনসাফ, সুশাসন ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

নারীর মর্যাদা ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজ এগোতে পারে না। জামায়াত ক্ষমতায় এলে নারীরা নেতৃত্বে সমান মর্যাদায় অংশ নিতে পারবেন বলে তিনি আশ্বাস দেন।

ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার দেশ। কোনো ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে নির্যাতনের সুযোগ দেয়া হবে না। তাবলিগ জামাতসহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও মর্যাদাকে অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক গড়ে তোলা হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা জোরদারের অঙ্গীকার করেন।

ভাষণের শেষাংশে ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব একটি আমানত—এটি ক্ষমতা ভোগের বিষয় নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ প্রধান পর্যবেক্ষক
রুমিনের পাশে জাতীয় পার্টি, ভোট ঘিরে বাড়ছে উত্তাপ
নৈতিক শিক্ষা জোরদারে ১৩ হাজার ধর্মীয় গ্রন্থ দিলেন ধর্ম উপদেষ্টা
ত্রয়োদশ সংসদ নির্বাচন: তারকারা কে কোন আসনে ভোট দেবেন
বিশ্বকাপ অভিষেকে ইতালির বড় হার
নাইজারের ড্রোন হামলায় ১৭ বেসামরিক নাগরিক নিহত: এইচআরডব্লিউ
‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ
সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের নির্দেশ
দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার ডা. মিতু
যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড চুক্তি, শুল্ক আরও কমলো
নারী নির্যাতন ও ভয়ভীতি ছড়িয়ে নির্বাচন প্রভাবিতের অভিযোগ এনসিপির
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা
বিএনপি জনগণকে রেখে চলে যায়নি: তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল সবার জন্য উম্মুক্ত, বুথে ছবি তোলা নিষিদ্ধ: ইসি
পরিবর্তন এলে অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির