Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আশুগঞ্জে ঝাড়ু মিছিল

রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির

রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরীসহ নেতারা।

সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রুমিন ফারহানার পরিবারের ইতিহাস দালালি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস। তার বাবা নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের প্রোডাক্ট এবং র-এর দালাল।

তিনি আরও বলেন, সরকারের ছয় মাস যেতে না যেতেই গ্যাস-বিদ্যুৎ সংকটের অজুহাতে সংসদে অসংসদীয় ভাষায় বক্তব্য দিয়ে মূলত ভারত ও আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করছেন রুমিন ফারহানা। তার বক্তব্য বিএনপি নেতাকর্মীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেন, 

প্রত্যেক সরকারেরই একটি চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, তা হতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না—এটিও সম্ভব নয়।

রুমিন ফারহানা আরও বলেন, 

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটিও সম্ভব নয়। একইভাবে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ঋণখেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না—এটিও হতে পারে না। 

তার বক্তব্য অনুযায়ী, বিএনপি ক্ষমতায় আসার অর্থই হচ্ছে ঋণখেলাপিতে সর্বোচ্চ অবস্থানে যাওয়া।

তার এ বক্তব্যের প্রতিবাদেই শনিবার আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি তার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক