Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ২০ জুন ২০২৫

এখনো যুদ্ধ ময়দানে নামেনি ইরানের ‘গোপন অস্ত্র’

ইরানের ‘আসল খেলা’ শুরু হয়নি: তাসনিম নিউজ

ইরানের ‘আসল খেলা’ শুরু হয়নি: তাসনিম নিউজ
ইরানের দূরপাল্লার ‘হজ কাসিম’ ও খোররমশাহর’ ক্ষেপণাস্ত্র। তেহরান, ইরান, ২২ আগস্ট ২০২৩, ছবি: ইরানিয়ান প্রেসিডেন্সি/এএফপি

ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এখনো ব্যবহার করেনি তার সর্বাধুনিক এবং নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো। এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

তেহরানের সামরিক কৌশল বিশ্লেষকরা বলছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’র আওতায় ইসরায়েলের অভ্যন্তরে অন্তত ১৩টি দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলার মাধ্যমে ইরান একটি শক্ত রাজনৈতিক ও সামরিক বার্তা দিয়েছে—কিন্তু আসল অস্ত্র এখনও ব্যবহার করেনি।

বিশেষজ্ঞদের মতে, এ হামলাগুলোর মধ্যে ১০টি কৌশলগত বৈশিষ্ট্য রয়েছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা—বিশেষত আয়রন ডোমকে—প্রায় অকার্যকর করে দিয়েছে। যথার্থ টার্গেটিং, একসঙ্গে বহু দিক থেকে হামলা এবং ড্রোন-মিসাইলের যুগপৎ প্রয়োগে ইসরায়েলের রাডার সিস্টেমে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এদিকে, গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল বিনা উসকানিতে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায়। এতে নিহত হন কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক। এ ঘটনার পরেই শুরু হয় ইরানের পাল্টা অভিযান।

তাসনিমের বিশ্লেষণ বলছে, ইরান এখনও তার সবচেয়ে মারাত্মক এবং হাইপারসনিক মিসাইলগুলো মাঠে নামায়নি। এতে বোঝা যায়, তেহরান এখনও পরবর্তী ধাপের জন্য কৌশলগত সংযম দেখাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান হয়তো চাইছে ইসরায়েলকে সামরিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপের মুখে ফেলতে—একই সঙ্গে নিজের পুরো শক্তি তখনই দেখাবে, যখন তা সবচেয়ে কার্যকর ও প্রয়োজনীয় হবে।

অর্থাৎ, এখনও ‘আসল খেলা’ শুরু হয়নি—যা শুরু হলে আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য একেবারে পাল্টে যেতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮