Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ২০ জুন ২০২৫

ইসলামাবাদের কড়া জবাব

এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে চোখ রাঙাচ্ছে ইসরায়েল!

এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে চোখ রাঙাচ্ছে ইসরায়েল!
ছবি: সংগৃহীত

ইরানের পর এবার পাকিস্তানের দিকে নজর দিয়েছে ইসরায়েল! আরবি ও উর্দু ভাষায় এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিস্ফোরক পোস্টে ইসরায়েলি রাজনীতিক মাসরি লেখেন, ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি। পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়—এটুকু বুঝলেই যথেষ্ট।

তার এ মন্তব্য ঘিরে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে। মুসলিম বিশ্বে নিন্দার ঝড় তোলে এমন উসকানিমূলক হুমকি। বহু ব্যবহারকারী লেখেন, পাকিস্তানের পরমাণু সক্ষমতা শুধু আত্মরক্ষার জন্যই, এবং এর ‘সংযত ব্যবহার’ বিশ্বজুড়ে স্বীকৃত।

যদিও মাসরি ইসরায়েলের সরকারি কোনো পদে নেই, তবু তিনি দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কৌশল নির্ধারণে অন্যতম প্রভাবশালী মুখ। বিশেষ করে লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য হিসেবে তার অবস্থান গুরুত্বপূর্ণ বলেই ধরা হয়।

ইসরায়েলের এ হুমকির জবাবে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সোমবার তিনি বলেন, ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট—পাকিস্তানের দিকে তাকানোর সাহস কেরো না। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি এবং যেকোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।

তিনি আরও বলেন, যেভাবে ভারতের সঙ্গে উত্তেজনার সময় গোটা জাতি ঐক্যবদ্ধ ছিলো, ঠিক তেমনই এখনো আমরা সার্বভৌমত্ব রক্ষায় একাট্টা।

এদিকে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে, ইরানে হামলা হলে পাকিস্তান হয়তো ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তবে এসব গুজব সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

বিশ্লেষকরা বলছেন, এমন সময় ইসরায়েলের পক্ষ থেকে পাকিস্তানকে নিয়ে হুমকি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা দক্ষিণ এশিয়াতেই নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার