Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৪, ২৩ জুন ২০২৫

এ ধ্বংসাবশেষ গাজার নয়, তেল আবিবের

এ ধ্বংসাবশেষ গাজার নয়, তেল আবিবের
ছবি: সংগৃহীত

যুদ্ধের ধোঁয়ায় ধরা ধরা চিত্র যে সাধারণত গাজা উপত্যকার—তা যেন আজ উল্টে গেলো। ধ্বংসের মিছিল এবার রাজধানী তেল আবিবের বুকে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শহুরে আকাশে বাজল যুদ্ধের নতুন সাইরেন।

রোববার (২২ জুন) মধ্যরাতে ইরান থেকে ছোড়া হয় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র—প্রথম দফায় ২২টি, দ্বিতীয় দফায় আরও ৫টি। লক্ষ্যবস্তু শুধু সীমান্তবর্তী অঞ্চল নয়, বরং সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে—দখলীকৃত সিরিয়ান ভূমি গোলান হাইটস থেকে শুরু করে আপার গ্যালিলি, উত্তরের হাইফা এবং প্রাণকেন্দ্র তেল আবিব পর্যন্ত বিস্তৃত।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, এ হামলায় অন্তত ১০টি স্থানে বড় ধরনের ধ্বংসের ঘটনা ঘটেছে, অনেক জায়গায় ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত অথবা শার্পনেলের বিস্ফোরণে বড় ক্ষতি হয়েছে।

বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব ও হাইফা। ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ, ছিন্নবিচ্ছিন্ন কাচের টুকরো আর বিধ্বস্ত গাড়ির সারি এখন যুদ্ধবিধ্বস্ত গাজার কোনো প্রান্ত নয়, বরং ইসরায়েলের সর্বোচ্চ সুরক্ষিত শহরগুলোর বাস্তবতা।

জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো প্রকাশ পায়নি।

বিশ্লেষকদের মতে, এ হামলা ইরানের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা—প্রতিরক্ষার অন্তরালে লুকিয়ে থাকার সময় ফুরিয়েছে, এবার প্রতিশোধ আসছে তেল আবিবের বুকে।

এ হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধের মানচিত্র পাল্টে দিতে পারে। কারণ, এ প্রথম এত সুপরিকল্পিত ও গভীরে প্রবেশকারী হামলা চালালো ইরান, যা সরাসরি ইসরায়েলের ভেতরকার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে।

বিশ্ব শঙ্কিত, কারণ এ আঘাত যদি প্রতিরোধের বদলে প্রতিশোধে রূপ নেয়, তবে যুদ্ধ আর সীমান্তে আটকে থাকবে না—তেল আবিব থেকে তেহরান, হাইফা থেকে হরমুজ, আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!