Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১০, ৩১ জুলাই ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের যৌথ আহ্বান

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের যৌথ আহ্বান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের লাগাতার আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। গেল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ হাজার ৩৪ জন ফিলিস্তিনি।

অবরুদ্ধ গাজায় চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। খাদ্য সংকটে প্রতিদিন মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। দীর্ঘ হচ্ছে লাশের সারি।

নিউইয়র্ক সম্মেলনে বড় সিদ্ধান্ত

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের ক্ষোভ ও চাপের মুখে ফ্রান্সের নেতৃত্বে ১৫টি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলনের পর যৌথ বিবৃতিতে এ বার্তা দেয়া হয়।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজক ছিল ফ্রান্স ও সৌদি আরব। ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খোঁজার অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়।

স্বীকৃতির পথে এগিয়ে আসুন

সম্মেলন শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 

নিউইয়র্ক সম্মেলন থেকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি— ফ্রান্সসহ ১৫ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। যারা এখনও স্বীকৃতি দেয়নি, তারাও যেন এ পথে এগিয়ে আসে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো

ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে অবস্থান নেওয়া ১৫ দেশ হলো:

অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেন।

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা

বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা এই ১৫ দেশের যৌথ আহ্বান বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে— ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবিকে আর উপেক্ষা করা যাবে না।

সূত্র : ফ্রান্স টুয়েন্টিফোর

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী