Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২ অক্টোবর ২০২৫

গাজামুখী নৌবহরে হামলা

কলম্বিয়া থেকে বহিষ্কৃত হলো সব ইসরাইলি কূটনীতিক

কলম্বিয়া থেকে বহিষ্কৃত হলো সব ইসরাইলি কূটনীতিক
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরাইলি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নির্দেশ দিয়েছেন, ইসরাইলের সব কূটনীতিককে অবিলম্বে কলম্বিয়া ছাড়তে হবে।

এ পদক্ষেপের পেছনে কারণ হিসেবে জানানো হয়েছে, ফ্লোটিলার সঙ্গে থাকা দুই কলম্বিয়ান নাগরিক—ম্যানুয়েলা বেদোয়া ও লুনা বারেতো—কে ইসরাইলি বাহিনী আটক করেছে। তারা ওই নৌবহরের ক্রুদের সঙ্গে ছিলেন, যারা গাজায় ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন।

গ্লোবাল মুভমেন্ট টু গাজার বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলা গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তাদের আক্রমণ করে এবং কয়েকজনকে আটক করে।

এ ঘটনার পর সামাজিক মাধ্যম এক্সে প্রেসিডেন্ট পেত্রো কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যদি আটক হওয়ার খবর সত্যি হয়, তবে এটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হবে।

চলতি সপ্তাহের শুরুতে তিনি ইসরাইলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর আগে ২০২৪ সালের মে মাসেই কলম্বিয়া ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এবার অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদেরও বহিষ্কার করে দেশটির অবস্থান আরও স্পষ্ট করলেন পেত্রো।

একই সঙ্গে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইসরাইলি আদালতসহ আন্তর্জাতিক বিভিন্ন আদালতে মামলা দায়ের করবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইনজীবীদের সহযোগিতার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩