Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ২৩ অক্টোবর ২০২৫

গার্ডিয়ানের চাঞ্চল্যকর প্রতিবেদন

ইসরায়েলি বন্দিশিবিরে বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের প্রমাণ

ইসরায়েলি বন্দিশিবিরে বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের প্রমাণ
ইসরায়েলের হস্তান্তর করা অজ্ঞাতনামা ফিলিস্তিনিদের গণকবরস্থানের একটি চিত্র। ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির পর ফের সামনে এলো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের চিত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বন্দিশালা সেদিতিমান থেকে ফেরত পাওয়া ১৯৫ জন ফিলিস্তিনি বন্দির লাশে স্পষ্ট নির্যাতন, হত্যার দাগ ও বিচারবহির্ভূত মৃত্যুর প্রমাণ মিলেছে।

গার্ডিয়ান জানায়, চিকিৎসা প্রতিবেদন, গোপন তোলা ছবি ও সাক্ষ্যনির্ভর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে—ইসরায়েলি বাহিনী বন্দিদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। বহু লাশের হাত ও চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে; কিছু লাশে কাছ থেকে গুলির চিহ্ন, আবার কিছু লাশ ইসরায়েলি ট্যাংকের চাকার নিচে পিষ্ট।

ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. মুনির আল-বার্শ বলেন, আমাদের হাতে থাকা নথি ও ট্যাগ দেখে নিশ্চিত হওয়া গেছে—লাশগুলো নেগেভ মরুভূমির সেদিতিমান সামরিক বন্দিশিবির থেকে এসেছে। তিনি আরও জানান, ফেরত আসা অনেক লাশই এত বিকৃত ছিলো যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

খান ইউনিসের নাসের হাসপাতালের ফরেনসিক চিকিৎসকেরা জানিয়েছেন, 

এগুলো যুদ্ধক্ষেত্রের মৃত্যু নয়; এগুলো পরিকল্পিত বন্দি নির্যাতন ও হত্যার প্রমাণ।

এ ঘটনার পর জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদক মরিস টিডবল-বিন্স গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গাজা থেকে পাওয়া এসব প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভয়াবহ লঙ্ঘন। এখনই একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে, যাতে ভুক্তভোগীদের শনাক্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যায়।

একইসঙ্গে, ২০ মাস ইসরায়েলি কারাগারে বন্দি থাকা এক ফিলিস্তিনি সাংবাদিক গার্ডিয়ানকে জানান, 

তাকে ও সহবন্দিদের শীতের মধ্যে নগ্ন করে রাখা হতো, হাত ও চোখ বেঁধে দিনের পর দিন রাখা হতো বন্দিশালায়। কুকুর ব্যবহার করে নির্যাতন ছিলো নিয়মিত ঘটনা।

ইসরায়েলের দখলকৃত ভূমিতে সক্রিয় মানবাধিকার সংস্থা ‘Physicians for Human Rights’ বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি আটক কেন্দ্রে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুর হার অভূতপূর্বভাবে বেড়েছে। সংস্থাটির দাবি, আমরা ইসরায়েলি বন্দিশিবিরগুলোতে পরিকল্পিত নির্যাতন, চিকিৎসা বঞ্চনা ও পদ্ধতিগত হত্যার একাধিক ঘটনা নথিভুক্ত করেছি। এ অবস্থায় আন্তর্জাতিক তদন্ত ছাড়া সত্য জানা সম্ভব নয়।

মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, গার্ডিয়ানের এ অনুসন্ধান শুধু যুদ্ধাপরাধ নয়, ইসরায়েলি সামরিক ব্যবস্থার অন্তর্গত নির্যাতনের এক নগ্ন চিত্র তুলে ধরেছে। যা গাজায় চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে নতুন এক আন্তর্জাতিক আইনি অধ্যায়ের সূচনা করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল