Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ১৫ ডিসেম্বর ২০২৫

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) এ ভয়াবহ ঘটনা ঘটে। সোমবার মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 2M এ তথ্য জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের বিভিন্ন সড়ক দিয়ে কাদা ও বন্যার পানি প্রবল স্রোতে বইছে। সে স্রোতে গাড়ি, আবর্জনার বাক্সসহ নানা জিনিস ভেসে যেতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক এ বন্দরনগরীর পুরাতন অংশে অন্তত ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। বন্যায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্যার পানিতে সাফির বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের সঙ্গে যোগাযোগকারী একাধিক পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা হামজা চাদৌনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি আমাদের জন্য একটি কালো দিন। তিনি জানান, সন্ধ্যার দিকে বন্যার পানি কিছুটা কমতে শুরু করে।

এদিকে মরক্কোর আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, আগামী মঙ্গলবারও দেশটির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে মরক্কো টানা সপ্তম বছরের মতো তীব্র খরার মুখোমুখি। তবে এর পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে হঠাৎ তীব্র বৃষ্টি ও আকস্মিক বন্যার মতো চরম আবহাওয়াজনিত ঘটনা বারবার দেখা যাচ্ছে।

মরক্কোর আবহাওয়া অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট (ডিজিএম) জানিয়েছে, ২০২৪ সাল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড হয়েছে। ওই বছরে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় প্রায় ২৪.৭ শতাংশ কম ছিল।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল