Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ৩ ডিসেম্বর ২০২৫

২০০৪ সালের সুনামির পর সবচেয়ে বড় দুর্যোগ

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে মৃত্যু ৪১০, নিখোঁজ ৩৩৬

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে মৃত্যু ৪১০, নিখোঁজ ৩৩৬
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় টানা এক সপ্তাহের প্রচণ্ড বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩৩৬ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামির পর শ্রীলঙ্কায় এটিই সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে বহু অঞ্চল তলিয়ে গেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি ও যোগাযোগব্যবস্থার।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি মানুষ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন, বহু এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা, উদ্ধারকাজও চলছে সীমিত আকারে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছে। তবে এখনো অনেক অঞ্চল প্রবল স্রোত ও কাদামাটির কারণে দুর্গম হয়ে আছে।

শ্রীলঙ্কার বিভিন্ন জেলায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার কারণে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন