Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১০, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১০, ৪ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভ, ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপে নিন্দা

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভ, ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপে নিন্দা
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘোষণার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন সরকারের এ পদক্ষেপকে ‘অবৈধ আগ্রাসন’ ও ‘সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে রাস্তায় নেমে এসেছেন হাজারো মানুষ।

বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মিছিল করেন। অনেকের হাতেই দেখা যায় ভেনেজুয়েলার জাতীয় পতাকা। বিক্ষোভে অংশ নেয়া নাগরিকদের দাবি, একটি স্বাধীন রাষ্ট্রের সরকারকে জোরপূর্বক উৎখাত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন করেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টন, মিনেপোলিসসহ যুক্তরাষ্ট্রের একাধিক বড় শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোথাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মানবাধিকার সংগঠন এবং যুদ্ধবিরোধী জোটগুলো সমাবেশে নেতৃত্ব দিচ্ছে।

এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। একই ঘোষণায় তিনি জানান, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটির প্রশাসনিক দায়িত্ব সাময়িকভাবে যুক্তরাষ্ট্র পরিচালনা করবে।

এ ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। সমালোচকরা বলছেন, এটি কার্যত একটি ‘সরকার পরিবর্তন অভিযান’, যা মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের অতীত হস্তক্ষেপমূলক নীতিরই পুনরাবৃত্তি।

বিক্ষোভকারীরা দ্রুত ভেনেজুয়েলা থেকে মার্কিন সেনা ও গোয়েন্দা তৎপরতা প্রত্যাহার, মাদুরো ও তার স্ত্রীর মুক্তি এবং রাজনৈতিক সংকটের কূটনৈতিক সমাধানের দাবি জানিয়েছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

সূত্র: সিএনএন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩