Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৭, ১৩ মার্চ ২০২৬

নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়াতে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নেয়ার পর স্বামী পরিত্যাক্তা এক নারী (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১১ মার্চ) রাতে এ ঘটনায় তিনজনকে আসামি করে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের পাহারার টংঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী এবং তিনি স্বামী পরিত্যাক্তা। এর আগে তার তিনটি বিয়ে হয়েছিলো। প্রথম সংসার প্রায় ১৮ বছর টিকেছিলো, দ্বিতীয়টি তিন বছর এবং সর্বশেষ বিয়েতে প্রায় এক বছর সংসার করেন। বর্তমানে তিনি আবার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। 

কিছুদিন আগে ওই নারী তার পরিচিত এক ব্যক্তিকে তার জন্য নতুন করে আরেকটি পাত্র ঠিক করে দিতে বলেন। পরে ওই ব্যক্তি একটি মোবাইল নম্বর দিলে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করলে ওই ব্যক্তি বিয়ের কথা বলে বাইরে দেখা করার প্রস্তাব দেয় এবং জানায় তাকে খালার বাসায় নিয়ে যাবে। 

বিয়ের প্রলোভনে মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নারীকে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের পাহারার টংঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুজনসহ তিনজন মিলে তাকে আটকে রেখে গণধর্ষণ করে। ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছেন। তবে বাকি দুইজনের পরিচয় তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা নেয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে একজনের নাম-ঠিকানা জানা গেছে। অন্য দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত
ইরানের হামলার মুখে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা
মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে
স্পিকার-ডেপুটি স্পিকার ও এমপিদের অভিনন্দন জানালেন ড. ইউনূস
খামেনির স্ত্রী বেঁচে আছেন: ইরানি গণমাধ্যম
অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি
সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য
নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
যশোরে আগুনে পুড়ে ১২ দোকান ছাই, ক্ষতি দেড় কোটি টাকা
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার ভিডিও ভাইরাল
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম
জামায়াত আমিরের নির্বাচনী ব্যয় প্রকাশ
বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি
ডিসেম্বরে জাতীয় গ্রিডে যোগ হবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ