Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ৪ মে ২০২৬

আপডেট: ১৯:৫৫, ৪ মে ২০২৬

সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল
ছবি: সংগৃহীত

দেশের সব সাবরেজিস্ট্রার অফিসে হাই ডেফিনেশন (এইচডি) সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনে নির্দেশ কেনো দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আইন সচিব এবং নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে (আইজিআর) নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে দেশের সব সাবরেজিস্ট্রার অফিসে এইচডি সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আল মামুন সারওয়ার।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন আবেদনকারী আইনজীবী নিজেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

রিট আবেদনে বলা হয়, সাবরেজিস্ট্রার অফিসগুলোতে জমি রেজিস্ট্রেশন ও দলিল সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক নজরদারি ব্যবস্থা জরুরি। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে দুর্নীতি, অনিয়ম ও হয়রানি কমানো সম্ভব হবে এবং সাধারণ মানুষও নিরাপদ ও স্বচ্ছ সেবা পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, হাইকোর্টের এ রুল বাস্তবায়িত হলে দেশের ভূমি ও দলিল নিবন্ধন ব্যবস্থায় জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ: বাবা-মায়ের প্রতি চাপা অভিমান
শার্শায় চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুর ও মারপিট
সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
‘খেলা হবে’ মমতার ‘খেলা শেষ’? তৃণমূলের ওপর হামলা শুরু
হামে ভয়াবহ পরিস্থিতি, একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু
আওয়ামী পরিবারের সন্তান নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ
রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড উৎপাদন
মমতার জরুরি বার্তা—‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’
পশ্চিমবঙ্গে সরকার গঠনে শক্ত অবস্থানে মৌলবাদী বিজেপি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
টঙ্গী বস্তিতে সুড়ঙ্গপথসহ বিলাসবহুল কক্ষের সন্ধান
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট