Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর টার্মিনাল ও স্টেশনে জনতার ঢল

নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীসহ বড় শহরগুলো ছেড়ে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ভোট দিতে নিজের এলাকায় ফিরে যাওয়ার জন্য মানুষ উৎসাহের সঙ্গে রওনা দিচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে চোখে পড়েছে ঘরমুখো মানুষের দীর্ঘ সারি। এর মধ্যে অনেকে পরিবার নিয়ে আগেভাগেই রওনা দিয়েছেন। এ দৃশ্য ঈদের সঙ্গে তুলনা করা যায়, কারণ টার্মিনালগুলোতে ধীরগতিতে হলেও মানুষ ছুটছে নিজের বাড়ি ফিরতে।

কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। যাত্রীরা জানান, কয়েক বছর পর ভোটের মাধ্যমে নিজের এলাকার ভোটে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ও সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও ঘরমুখো যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

নির্বাচনের আগে এ ভিড় দেশের বড় শহরগুলোতে জনজীবনের ব্যস্ততা আরও বাড়িয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার
তেলের দাম বাড়ছে না, ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী
জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম: গোরখোদক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত
ইরানের হামলার মুখে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা
মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে
স্পিকার-ডেপুটি স্পিকার ও এমপিদের অভিনন্দন জানালেন ড. ইউনূস
খামেনির স্ত্রী বেঁচে আছেন: ইরানি গণমাধ্যম
অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি
সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য
নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ