Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭, ৩ মে ২০২৬

ঘুষ কাণ্ডের অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার

ঘুষ কাণ্ডের অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

মার্কেটের দখল উদ্ধার করে দেয়ার কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠার পর রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার বিকেলে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ২৬ এপ্রিল তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার শনিবার রাতে বলেন, প্রশাসনিক কারণে মিরপুর মডেল থানার ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। তবে এখনও নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

অভিযোগকারী সামসাদ আরা সাথী দাবি করেন, তার মার্কেটের দখল উদ্ধারের আশ্বাস দিয়ে ওসি গোলাম আজম থানার দুই এসআইয়ের মাধ্যমে দুই দফায় মোট পাঁচ লাখ টাকা নেন।

তিনি জানান, টাকা নেয়ার পরও কাজটি করা হয়নি। বরং দখলদারদের হামলার শিকার হতে হয়েছে তাকে।

সামসাদ আরা সাথীর ভাষ্য, পাঁচ লাখ টাকা দেয়ার পরও বিভিন্ন সময়ে আরও টাকা দাবি করা হচ্ছিলো। পরে বাধ্য হয়ে আমি ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করি।

তিনি আরও বলেন, ওসিকে প্রত্যাহারের বিষয়টি শুনেছেন, তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

ঘুষের অভিযোগের কারণেই ওসিকে সরানো হয়েছে কি না—এ প্রশ্নে ডিসি মোস্তাক সরকার বলেন, অভিযোগের সঙ্গে প্রত্যাহারের কোনও সম্পর্ক আছে কি না, তা আমি জানি না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অবিরাম বৃষ্টি আর পানিতে ডুবছে হাওড়, দিশেহারা কৃষক
ভারতে চলন্ত প্লেনের দরজা খুলে লাফ দিলেন যাত্রী
জবিতে থাপ্পড়কাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থী নেলী বহিষ্কার
নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের গোপন বৈঠক, গ্রেফতার ১৪
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
মে দিবসে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, ছুটি বাতিল বিতর্কে উত্তাল রাজপথ
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’: নাহিদ ইসলাম
সিসি ক্যামেরায় ট্রাফিক মামলা, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা
শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘ভণ্ডামির স্বীকারোক্তি’: হাসনাত
হরমুজে শত্রু দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা ইরানের
ঘুষ কাণ্ডের অভিযোগে মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার