Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩০, ৪ এপ্রিল ২০২৬

রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছেন, সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা পরিচালনার সুযোগ দেয়া হোক। প্রয়োজনে তারা দোকান খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা করতে রাজি আছেন।

শুক্রবার সন্ধ্যায় সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে প্রায় ৭০ লাখ দোকান মালিক এবং আড়াই কোটি কর্মচারীর জীবিকা ও বাস্তবতা বিবেচনায় এনে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিংমল খোলার সময় পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।

ব্যবসায়ীরা মনে করছেন, বর্তমান সিদ্ধান্তে তাদের আয়-রোজগারে বড় ধরনের প্রভাব পড়বে। তাই সীমিত পরিসরে হলেও ব্যবসা চালু রাখার সুযোগ দিলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় সম্ভব হবে, অন্যদিকে ক্ষতিও কিছুটা কমানো যাবে।

সংশ্লিষ্টরা এখন সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানের ১০ দফায় ট্রাম্পের দফারফা!
হরমুজে ‘টোল’? যুদ্ধবিরতির আড়ালে অর্থনৈতিক খেলা!
পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সংরক্ষিত নারী আসন নিয়ে জোটে টানাপোড়েন
এলডিসি উত্তরণে ‘ব্রেক’ টানতে চায় ঢাকা
‘আঙুল ট্রিগারেই’ আছে—যুদ্ধবিরতি নিয়ে হুঁশিয়ারি মোজতবা খামেনির
যুদ্ধবিরতি কাগজে, আকাশে আগুন—মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতির খবরে তেলের বাজারে ধস
ট্রাম্পের যুদ্ধবিরতিতে বিজয়ের হাসি তেহরানের
তেলের লাইনে থমকে মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম সড়কে ১২ কিলোমিটার যানজট
ইরানি রকেট হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত
সংসদে বিরোধী দলের সহযোগিতা প্রশংসনীয়: স্পিকার
হরমুজে টোল বসিয়ে মাসে হাজার কোটি ডলার ইরানের?
২৮ বিচারককে আইন মন্ত্রণালয়ের শোকজ
তেলের দাম রেকর্ড ব্যারেল প্রতি ১৫০ ডলার ছুঁইছুঁই
তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২
ইমানী শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য: ইরান