Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা

নাহিদ ও সারজিসকে আলিঙ্গন করে সাক্ষাৎ তারেক রহমানের

নাহিদ ও সারজিসকে আলিঙ্গন করে সাক্ষাৎ তারেক রহমানের
ছবি: সংগৃহীত

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাসায় প্রবেশের সময় নাহিদ ইসলাম ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে বুকে টেনে নেন বিএনপি চেয়ারম্যান। এ দৃশ্যকে উপস্থিত নেতাকর্মীরা ইতিবাচক রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশে গঠনমূলক ও ইতিবাচক রাজনীতির পরিবেশ তৈরির অংশ হিসেবেই এ সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।

তারেক রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলীসহ দলের শীর্ষ নেতারা।

অন্যদিকে এনসিপির পক্ষে সদস্য সচিব আখতার হোসেন ও সারজিস আলমসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে তারেক রহমান সমঝোতা ও পারস্পরিক যোগাযোগ জোরদারের বার্তা দিচ্ছেন। নতুন রাজনৈতিক অধ্যায়ে সংলাপভিত্তিক সম্পর্ক কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়বে: ফয়েজ আহমদ তৈয়্যব
নাহিদ ও সারজিসকে আলিঙ্গন করে সাক্ষাৎ তারেক রহমানের
তারেক রহমানের আগমন এক ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির
নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নবনির্বাচিত এমপির
শপথের পর আইনশৃঙ্খলার উন্নতির আশাবাদ এ্যানীর
মেয়র প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের
বিরোধীদলীয় নেতা-উপনেতা পদে এগিয়ে যেসব নাম
পোস্টার-ফেস্টুন নিজ হাতে খুললেন বিএনপির বিজয়ী হাবিব
দল বিলুপ্ত করে ধানের শীষেও কপাল খোলেনি যাদের
সরকার শপথ নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
ফিরছে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী নেতাকর্মীরা, খুলনায় দলীয় কার্যালয়ে প্রবেশ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
জাতীয় স্বার্থে পূর্ণ সহযোগিতা করবো: জামায়াত আমির
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি
বিএনপি প্রায় অর্ধেক ভোটে শীর্ষে, জামায়াত ২য়, এনসিপি ৩য়
খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাইসহ দুইজন পলাতক
ধানমণ্ডি ৩২ থেকে নারীসহ ঢাবি শিক্ষক আটক