Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফ্যাক্টচেক রিউমর স্ক্যানারের প্রতিবেদন

‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট

‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ হাইকোর্টে রিট করেছেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, সচিব, রিটানিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

রিটে শামীম আহমেদ দাবি করেছেন, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল সরকারের উপদেষ্টা থাকাকালীন ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন এবং নির্বাচনি হলফনামায় তা গোপন করেছেন।

তবে স্বাধীন ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানার বলছে, এ অভিযোগের ভিত্তি ‘ভুয়া তথ্য’। তাদের অনুসন্ধানে দেখা গেছে, নাহিদ ইসলামের নামে প্রচারিত ডোমিনিকার পাসপোর্টটি আসল নয়। এটি মূলত অনলাইনে পাওয়া একটি নমুনা পাসপোর্টের ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে। পাসপোর্টের ছবিতে নাহিদ ইসলামের মুখ ও স্বাক্ষর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বসানো হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘Paulo Travels’ ও ‘uruperu’ ওয়েবসাইটে থাকা ডোমিনিকার নমুনা পাসপোর্টের বারকোড এবং স্বাক্ষর হুবহু নাহিদ ইসলামের নামে প্রচারিত পাসপোর্টের সঙ্গে মিলে যাচ্ছে। বারকোড স্ক্যান করলে একই কোড (RA015060) বেরিয়েছে, যা একটি ভিন্ন ব্যক্তির পাসপোর্টে আসলেই সম্ভব নয়। এছাড়া পাসপোর্টের ছবি ও স্বাক্ষরের বিশ্লেষণ দেখিয়েছে, এগুলোও অনলাইনে থাকা ছবির সহায়তায় বসানো হয়েছে।

ফলস্বরূপ, রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, নাহিদ ইসলামের নামে প্রচারিত ডোমিনিকার পাসপোর্ট সম্পাদিত এবং এটি আসল নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার
তেলের দাম বাড়ছে না, ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী
জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম: গোরখোদক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত
ইরানের হামলার মুখে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা
মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে
স্পিকার-ডেপুটি স্পিকার ও এমপিদের অভিনন্দন জানালেন ড. ইউনূস
খামেনির স্ত্রী বেঁচে আছেন: ইরানি গণমাধ্যম
অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি
সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য
নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
যশোরে আগুনে পুড়ে ১২ দোকান ছাই, ক্ষতি দেড় কোটি টাকা