Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক

নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ প্রধান পর্যবেক্ষক

নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ প্রধান পর্যবেক্ষক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নির্বাচনী পরিবেশকে ‘খুবই ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ইভারস আইজাবস বলেন, বর্তমানে দেশের নির্বাচনী পরিবেশ মোটা দাগে আশাব্যঞ্জক। কিছু কিছু ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকলেও সামগ্রিক পরিস্থিতি ইতিবাচক বলেই তাদের পর্যবেক্ষণ।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ ভালো। ভোটের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতিও সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ইইউ’র স্বল্প মেয়াদি পর্যবেক্ষকরা আজ থেকেই মাঠে কাজ শুরু করবেন। তারা বিভিন্ন এলাকায় গিয়ে ভোটের প্রস্তুতি ও পরিবেশ পর্যবেক্ষণ করবেন।

ইইউ প্রধান পর্যবেক্ষক বলেন, ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণমূলক নির্বাচনকে গুরুত্ব দেয়। বিশেষ করে সংখ্যালঘু ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিকে তারা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য
নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
যশোরে আগুনে পুড়ে ১২ দোকান ছাই, ক্ষতি দেড় কোটি টাকা
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার ভিডিও ভাইরাল
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম
জামায়াত আমিরের নির্বাচনী ব্যয় প্রকাশ
বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি
ডিসেম্বরে জাতীয় গ্রিডে যোগ হবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
পুলিশহত্যা মামলায় আসিফ মাহমুদসহ ৪২ জনকে আসামি করার আবেদন খারিজ
মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি: নাসীরুদ্দিন পাটওয়ারী
বর-কনের বিয়েযাত্রা শেষ হলো মৃত্যুযাত্রায়