Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ১৯ জুন ২০২৫

আপডেট: ১৭:১৫, ১৯ জুন ২০২৫

৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস ঘোষণা, থাকবে সরকারি ছুটি

৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস ঘোষণা, থাকবে সরকারি ছুটি
ছবি: সংগৃহীত

প্রতি বছর ৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে দিনটি সরকারি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

তিনি বলেন, এখন থেকে প্রতিবছর এ দিনে ছুটি থাকবে। এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক গেজেট আগামী রোববার প্রকাশ করা হবে বলে জানান তিনি।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, আগামী ১ জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে এবং ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত কর্মসূচি। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে জুলাইয়ের অনুভূতিকে ফিরিয়ে আনা এবং জাতিকে ঐক্যবদ্ধ করা।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

সরকারের এ সিদ্ধান্তকে ঐতিহাসিক ও প্রতীকী বলে উল্লেখ করেছেন পর্যবেক্ষকরা, যারা মনে করছেন, এ দিনটি ‘গণচেতনার প্রতিরূপ’ হয়ে উঠতে পারে ভবিষ্যতে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ