Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ২১ অক্টোবর ২০২৫

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে ৪ হাজার সদস্য নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। 

সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা ও জনবল কাঠামো শক্তিশালী করতে রাজস্ব খাতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) পদ অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেয়া হয়েছে। এ পদগুলো বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কার্যকর থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত নতুন পদগুলো সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করে হালনাগাদ তথ্যপত্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকেই পদ সৃজন কার্যকর হবে। এসব পদ ১৯৪৩ সালের ‘Police Resolution of Bengal’ অনুযায়ী পূরণযোগ্য।

এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় জনপ্রশাসন ও অর্থ বিভাগের শর্তাবলি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

সরকারি সূত্র জানায়, নতুন এএসআই নিয়োগের মাধ্যমে থানাসহ মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রমে দক্ষ জনবল বাড়বে। এতে অপরাধ দমন, তদন্ত কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা