Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১০ ডিসেম্বর ২০২৫

আসিফ কি পদত্যাগ করছেন?- জরুরি সংবাদ সম্মেলন আজ

আসিফ কি পদত্যাগ করছেন?- জরুরি সংবাদ সম্মেলন আজ
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। হঠাৎ করে এ সংবাদ সম্মেলনের ঘোষণা আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন—তিনি কি উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন?

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জানায়, সচিবালয়ের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন এ উপদেষ্টা। কী বিষয়ে কথা বলবেন—তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে তিনি ‘সমসাময়িক বেশ কিছু ইস্যু’ নিয়ে কথা বলবেন। কিন্তু এ অস্পষ্ট ঘোষণা আরও প্রশ্নের জন্ম দিয়েছে।

সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন যে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি কোন আসন থেকে লড়বেন, কোনো দল বা জোটে যোগ দেবেন কি না—এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনও বক্তব্য দেননি। উপদেষ্টা দফতরের একাধিক সূত্র জানিয়েছে, আজকের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।

রাজনৈতিক অঙ্গনে অনেকে মনে করছেন, নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে তিনি উপদেষ্টা পদ ছাড়তে পারেন। আবার কেউ কেউ বলছেন, তিনি আসন ও জোট বিষয়ে নিজস্ব অবস্থান পরিষ্কার করতে যাচ্ছেন।

সব জল্পনা-কল্পনার অবসান হবে আজ বিকেল ৩টায়। পুরো রাজনৈতিক মহলের দৃষ্টি এখন সেই সংবাদ সম্মেলনের দিকে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি